© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ লাখ রো‌হিঙ্গার প্রত্যাবাসন নিয়ে যা বল‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শেয়ার করুন:
৩ লাখ রো‌হিঙ্গার প্রত্যাবাসন নিয়ে যা বল‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ এএম | ৩১ জুলাই, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখনও পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ফেরত নেওয়ার কথা। আমাদের তো প্রত্যাবাসন প্রথম অগ্রাধিকার।

‌তি‌নি ব‌লেন, সেটা যদি হয় অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি, এখনও কোনো সুনির্দিষ্ট কিছু আমার জানা নেই।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

মিয়ানামারে আটক জেলেদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উদ্যোগ নিয়েছি, আমরা কিছুদিন আগে আমাদের বিজিবি প্রধানের সাথে মিটিং করেছি, পররাষ্ট্র সচিবসহ আমরা মিটিং করেছি যে, ওখানে ওনারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে যেসব জেলে আটকা পড়ে বিভিন্ন পর্যায়ে আছেন, আরাকান আর্মিতে কেউ ধরা পড়েন, কেউ আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন তাদেরকে ফেরত আনার কী ব্যবস্থা নেওয়া যায়। 

তি‌নি ব‌লেন, প্রসেসটা একটু কমপ্লিকেটেড। সংখ্যাটা কিন্তু খুব বেশি না সীমিত। আমরা ২৭ জনকে এখনও পর্যন্ত আইডেন্টিফায়েড করতে পেরেছি। তারা ওখানে জেলে ছিল, জেল খেটেছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। সেই প্রসেসটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।

তিনি আরও ব‌লেন, আরাকান আর্মির কাছে যখন আটক থাকে এটা খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার। কারণ ওনারা খুব সহজেই আমাদের সঙ্গে এনগেজ হতে চান না। সেই জায়গাটা থেকে আমাদের বিজিবি এবং আমাদের যারা অন্যান্য সংস্থার ওখানে বর্ডারে আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। 

এমআই/টিএ


মন্তব্য করুন