© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস

শেয়ার করুন:
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ পিএম | ৩১ জুলাই, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনটিতে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন