© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন:
রাজশাহীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ০১ আগস্ট, ২০২৬
রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে জেলার মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী- নওগাঁ অঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কেশরহাট পৌর এলাকার সাকেয়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮), পৌর এলাকার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন (২২) নিহত রাতুলের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে যাচ্ছিল এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁর দিক থেকে রাজশাহীগামী একটি বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে মোটরসাইকেল চালকসহ তিন আরোহী আহত হন। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে তাদের মধ্যে স্বাধীনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় নেয় পুলিশ।
 
এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একেএস/টিএ

মন্তব্য করুন