আজ ক্ষমা দিবস, ক্ষমা করে দিন প্রিয়জনকে
ছবি: সংগৃহীত
১১:৪০ এএম | ০১ আগস্ট, ২০২৬
ছোট্ট একটি ভুল কিংবা ভুল বোঝাবুঝি থেকেই অনেক সময় তিক্ত হয়ে ওঠে প্রিয় সম্পর্ক। জন্ম নেয় বিদ্বেষ, ভেঙে যায় বিশ্বাস ও আনুগত্য। অথচ একটি আন্তরিক ক্ষমাই ফিরিয়ে আনতে পারে শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসা। তাই অতীতের ক্ষোভ ভুলে ক্ষমার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা নিয়েই ১ আগস্ট (শনিবার) পালিত হচ্ছে জাতীয় ক্ষমা দিবস।
সামান্য এক ভুলের কারণে আমাদের সম্পর্কগুলো তিক্ত হয়ে ওঠে। তৈরি হয় বিদ্বেষ, ভেঙে যায় আনুগত্য। তাই ছোট্ট কোনো ভুলের জন্য কারো ওপর রাগ করে থাকা উচিত নয়। বরং তাকে ক্ষমা করে দিন। কারণ, ক্ষমা মহৎ গুণ, ক্ষমা সুন্দর- এ কথা মনীষীরা যুগে যুগে বলে গেছেন।
আজ এমন একটি দিন, যে দিনটি হতে পারে অতীতকে ভুলে যাওয়ার, যে দিনটি হতে পারে ক্ষমার দিন। আজ ৮ সেপ্টেম্বর ক্ষমা দিবস। যুক্তরাষ্ট্র দিবসটি উদযাপন করে থাকে। যেহেতু ক্ষমা মহৎ গুণ, তাই চাইলে আমরাও দিবসটি পালন করতে পারি। আর একবার ক্ষমা করে দিলে তা হতে পারে দীর্ঘস্থায়ী শান্তি ও সুখের চাবিকাঠি।
ক্ষমা সম্ভবত একজন মানুষের সবচেয়ে ইতিবাচক গুণ। আর এই গুণটি অর্জন করা কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়, শুধু দরকার একটুখানি সদিচ্ছা। পৃথিবীর সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা এই ক্ষমা। সব ধর্মেই মানুষকে ক্ষমা করার কথা বলা হয়েছে।
'ক্ষমা' শব্দটির কিছু আইনি ব্যাখ্যাও রয়েছে। যেমন কোনো দেশের উচ্চ আদালত কোনো অপরাধীকে ক্ষমা করার অর্থ হলো তাকে অপরাধের শাস্তি থেকে মুক্তি দেওয়া। আর এখান থেকেই মূলত ক্ষমা দিবসের উৎপত্তি।
সেখান থেকেই ক্ষমা দিবসের উৎপত্তি। তবে যেভাবেই দিবসটির সূচনা হয়ে থাকুক না কেন, ক্ষমা সবসময়ই সুন্দর।
এসএ/টিকে