তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন নিশো-তমা সিনেমায় অভিষেক ভিকি জাহেদের
ছবি: সংগৃহীত
০৩:২০ পিএম | ০২ আগস্ট, ২০২৬
২০২৩ সালের ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। তমা মির্জার সঙ্গে জুটি বেঁধে প্রথম সিনেমাতেই দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাতেও নিশো-তমার রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। জানা গেছে, ২০২৬ সালের দুর্গাপূজাকে সামনে রেখে নির্মিত হতে যাচ্ছে তাদের নতুন সিনেমা। এটি হবে ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিকি জাহেদ তার স্বকীয় গল্প বলার ধারা বজায় রেখেই সিনেমাটি নির্মাণ করবেন। যদিও এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ সিনেমার প্রযোজনার সঙ্গেও রয়েছে আলফা আই। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজায় ভিকি জাহেদ, আফরান নিশো ও তমা মির্জার এই নতুন সিনেমা দর্শকদের সামনে আসবে।
এসএন
এসএন