© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসে ৫-৬ বার শারীরিক সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালন অভিনেত্রী

শেয়ার করুন:
মাসে ৫-৬ বার শারীরিক সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ পিএম | ০২ আগস্ট, ২০২৬
রিয়্যালিটি শো ‘লক আপ’র শেষ পর্বে এসে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় সামনে আসছে। সম্প্রতি এলিমিনেশনের আগে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, ক্যারিয়ারের শুরুতে বিউটি পেজেন্টে অংশ নিতে গিয়ে এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিল তাকে। এমনকি মাসে পাঁচ থেকে ছয়বার শারীরিক সম্পর্কের শর্তও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আকাঙ্ক্ষার ভাষ্য, সে সময় একটি বিউটি পেজেন্টে অংশ নেওয়ার জন্য পোশাক ও প্রশিক্ষণ বাবদ প্রায় এক থেকে দুই লাখ রুপির প্রয়োজন ছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় সেই অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হয়নি।

এরপর পেজেন্ট অঙ্গনে পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে সহায়তা চান তিনি। আকাঙ্ক্ষা জানান, অর্থ ধার নিয়ে পরে কাজ করে তা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু তার দাবি, ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডেকে আপত্তিকর আচরণ করেন এবং পরে একটি কুপ্রস্তাব দেন।



অভিনেত্রীর অভিযোগ, ওই ব্যক্তি তাকে বলেন-এক বছর আগে প্রস্তাবে রাজি হলে এত দিনে বড় বড় কাজ পেয়ে যেতেন। এখন অর্থের বিনিময়ে মাসে পাঁচ থেকে ছয়বার শারীরিক সম্পর্ক রাখতে হবে। আকাঙ্ক্ষা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে তাকে বলা হয়, এ ধরনের সমঝোতা ছাড়া বিনোদন অঙ্গনে টিকে থাকা কঠিন।

তবে কোনো ধরনের আপস না করেই সেখান থেকে বেরিয়ে আসেন বলে জানান আকাঙ্ক্ষা। তিনি বলেন, আত্মসম্মানের সঙ্গে আপস না করে নিজের যোগ্যতা ও পরিশ্রমের ওপর ভরসা রেখেছিলেন। কয়েক মাসের মধ্যেই একটি বড় রিয়্যালিটি শোয়ে সুযোগ পান এবং ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন।

আকাঙ্ক্ষার এই অভিজ্ঞতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানের সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ।

ফারাহ খান বলেন, যিনিই ওই ব্যক্তি হয়ে থাকুন না কেন, তার বোঝা উচিত-কোনো আপস ছাড়াও একজন নারী নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন। আকাঙ্ক্ষার সাহসিকতারও প্রশংসা করেন তিনি।

আকাঙ্ক্ষার এই বক্তব্য সম্প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তিনি অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি। এ ছাড়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো প্রতিক্রিয়াও এখন পর্যন্ত জানা যায়নি।


এমআই/এসএন

মন্তব্য করুন