© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্ল্যামারের বাইরে খালি পায়ে বাগানে কোদাল হাতে জয়া

শেয়ার করুন:
গ্ল্যামারের বাইরে খালি পায়ে বাগানে কোদাল হাতে জয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
দুই বাংলার জনপ্রিয় গ্ল্যামারার্স অভিনেত্রী জয়া আহসান প্রতিনিয়ত তার ভক্তদের বিমোহিত করেন। আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও বরাবরই সাধারণভাবেই চলেন এই নন্দিত অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি গ্ল্যামারাস হলেও ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি থাকনে। নিজের বাড়ির আঙিনায় নিয়মিত ফল-সবজি চাষ করেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

নিজের ক্ষেতের জমি তৈরির কাজ থেকে ফলন পর্যন্ত থাকে তার ঘাম ঝরানো পরিশ্রম ও হাতের ছোঁয়া। সম্প্রতি সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিওতে জয়ার পরিশ্রমে ঘেরা রূপটি নতুন করে ধরা পড়েছে ভক্তদের কাছে। শোবিজ দুনিয়ার ঝলমলে আলোর বাইরে গিয়ে এমন সাধারণ রূপে মুগ্ধ নেটিজেনরা।

ভিডিওটিতে খালি পায়ে কৃষিকাজে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায় জয়াকে। নিজেই কোদাল হাতে বাগানের মাটি তৈরি করছিলেন তিনি। মাটিতে গোবর সার মেশানোর পাশাপাশি এক সহযোগীকে নিয়ে বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিতে দেখা যায় অনুরাগীদের।

নেটভুবনে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই তারকা। অনেকেই তাকে মাটির মানুষ বলে ভালোবাসা প্রকাশ করছেন। কিছু অনুরাগী মন্তব্য করছেন—এমন পরিশ্রমই হয়তো জয়ার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।

এসএন 

মন্তব্য করুন