হঠাৎ কমেছে ১৬ কেজি ওজন! অবশেষে সব রহস্য ফাঁস করলেন সালমান খান
ছবি: সংগৃহীত
০৬:৫০ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
সালমান খানের কি শরীর খারাপ? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে সালমান খানের স্বাস্থ্য নিয়ে এমনই জল্পনা শুরু হয়েছিল। অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অবশেষে সেই জল্পনার জবাব দিলেন অভিনেতা। চোখেমুখে ক্লান্তি, ঝরেছে অনেকটা ওজন, মাথা ঢাকা টুপিতে, ম্লান মুখ— এ ভাবে সালমানকে দেখে চিন্তায় পড়ে যান অনেকেই। কী হয়েছে তাঁর? প্রশ্নের জবাব নিজেই দিলেন ভাইজান নিজেই।
সালমান জানালেন, তিনি ইচ্ছাকৃত ভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন। এটি তাঁর পরিকল্পিত ফিটনেস সফরেরই অংশ, তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময়েই নিজের ফিটনেস নিয়ে খোলাখুলি কথা বলেন সালমান। তিনি জানান, তিনি নিয়মিত শারীরচর্চা করছেন এবং ওজন কমিয়েছেন। উত্তরে সোহেল নিজের অ্যাবস দেখিয়ে জানান, তিনিও ১২ কেজি ওজন ঝরিয়েছেন। তখনই সালমান বলেন, “আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।” এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, সাম্প্রতিক শারীরিক পরিবর্তন তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের ফল। এতে উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। নিজের ভালর জন্যই বরং ওজন কমিয়েছেন তিনি।
অভিনেতা আরও জানান, সামনে একাধিক কাজ রয়েছে। সেই কারণেই তিনি এখনও ওজন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও বেশ কিছুটা ওজন কমাতে চান তিনি।
মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন তিনি। তবে অনুষ্ঠানশেষে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ সালমানকে দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে দেন। কেউ হা-হুতাশ করে সমাজমাধ্যমে লেখেন, “এ কী অবস্থা নব্বই দশকের সুদর্শন নায়কের? কী হয়েছে ওঁর? ঈশ্বর ওঁকে সুস্থ করে দিন।” সালমান নিজের কায়দাতেই এই সব উদ্বেগের জবাব দিয়েছেন। গভীর রাতে নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সালমান। সেই ছবির মাধ্যমে অনুরাগীদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন তিনি। এ বার বিশদে জানালেন, কেন তাঁর ওজন কমেছে।
আরআই/টিএ