২ দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি
ছবি: সংগৃহীত
১২:১৩ এএম | ০৪ আগস্ট, ২০২৬
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা ত্যাগ করবেন।
এমআর/টিএ