© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

শেয়ার করুন:
জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ এএম | ০৭ আগস্ট, ২০২৬
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশনা করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন অর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে-স্টেজে গাওয়ার সময় দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় তার দিকে।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীত ইন্ডাস্ট্রির কেউ কেউ প্রতিবাদও করেছেন। এ নিয়ে গীতিকার প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন; তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দ্যেশ্যে অনুষ্ঠানে ছিল?'

তিনি লিখেছেন, ‘এ থেকে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ফোনের ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।’

এছাড়াও প্রিন্স মাহমুদ শিল্পীদের নিরাপত্তা এবং আয়োজকদের দায়িত্ব নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমত পালন করেছেন?’

এদিকে তার এই পোস্ট যেমন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের নজর কেড়েছে, পাশাপাশি শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও চোখে পড়েছে। তাইতো মন্তব্যের ঘরে সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘খুবই দুঃখজনক।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’ এছাড়া খলঅভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘ভাই আমাদের সবার এক হওয়া উচিত।’

উল্লেখ্য, ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটি আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

এমআই/টিএ


মন্তব্য করুন