© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোল্ডেন বল জয়ী ফোরলান এখন উরুগুয়ের কোচ

শেয়ার করুন:
গোল্ডেন বল জয়ী ফোরলান এখন উরুগুয়ের কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ এএম | ০৭ আগস্ট, ২০২৬
নতুন ভূমিকায় উরুগুয়ে জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলেন দিয়েগো ফোরলান। সাবেক এই ফরোয়ার্ডকে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।

মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হলেন ফোরলান। এইউএফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে তার দায়িত্ব শুরু করবেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে।

“ফোরলান সেখানেই ফিরেছেন, যেখানে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। এক অবিস্মরণীয় প্রজন্মের রোল মডেল, আইকন এবং প্রতীক, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের গভীর জ্ঞান দিয়ে কৌশলগত অবস্থান থেকে অবদান রাখতে ফিরে এসেছেন।”

বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ে জাতীয় দলের পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। বিয়েলসার কোচিংয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের শিরোপা জয়ীরা। চুক্তির মেয়াদ শেষ হলে এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব ছাড়েন।

উরুগুয়ের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ফোরলান জাতীয় দলের হয়ে খেলেন ১১২ ম্যাচ। উরুগুয়ের ২০১১ সালের কোপা আমেরিকা শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ২০১০ বিশ্বকাপে তিনি করেন ৫ গোল, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।



ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা ফোরলান ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এবং কোচিংয়ে নাম লেখান।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের দুই ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

একেএস/টিএ

মন্তব্য করুন