© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংলিশ ফুটবলার আইভান টনির বিরুদ্ধে নাইটক্লাবে 'হামলার' অভিযোগ

শেয়ার করুন:
ইংলিশ ফুটবলার আইভান টনির বিরুদ্ধে নাইটক্লাবে 'হামলার' অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ এএম | ০৮ আগস্ট, ২০২৬
নাইটক্লাবে ক্লাবে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার জেরে বিপাকে পড়েছেন ইংলিশ ফুটবলার আইভান টনি। মধ্য লন্ডনের সোহো এলাকার একটি নাইটক্লাবে ঘটে যাওয়া কথিত হামলার ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ৬ ডিসেম্বর ওয়ারডোর স্ট্রিটে ঘটনাটি ঘটে। পরে চলতি বছরের ৩১ জুলাই সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা ৩০ বছর বয়সি এই ফরোয়ার্ডের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।



মামলার পরবর্তী শুনানির অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা রয়েছে টনির।

লন্ডনের পুলিশ বিবৃতিতে বলেছে, ‘নর্থ্যাম্পটনের ৩০ বছর বয়সী আইভান টনির বিরুদ্ধে ৩১ জুলাই বৃহস্পতিবার, শারীরিক ক্ষতি ঘটানোর মতো হামলার অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির হতে হবে।’

গত মৌসুমে সৌদি প্রো লিগে আল-আহলির আক্রমণভাগের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলারদের একজন ছিলেন আইভান টনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। সেই পারফরম্যান্সের সুবাদেই ২০২৬ বিশ্বকাপের ইংল্যান্ড দলে জায়গা পান তিনি। যদিও টনিকে দলে রেখেও শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পারেনি ইংলিশরা, সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

এমআর/টিএ  

মন্তব্য করুন