ইউএনও ওয়াহিদার ওপর হামলা, যুবলীগের তিন নেতাকর্মী বহিষ্কার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা যুবলীগের তিন নেতকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় ওই তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলাম ও সিংড়া ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা। এই তিনজনকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ গণমাধ্যমকে জানান, স্থানীয়রা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ এনেছে। যে কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদ পারভেজ আরও বলেন, অভিযুক্ত তিনজন আর কখনো আওয়ামী লীগ বা এ দলের অঙ্গ সংগঠনে যোগ দিতে পারবেন না।

এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন সরাসরি হামলায় সম্পৃক্ত ছিল বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। ওই দুইজনই স্থানীয় যুবলীগের নেতা।

এর আগে গত বুধবার মধ্যরাতে উপজেলার নির্বাহী কর্মকর্তার সরকারি ভবনে ঢুকে গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পরই তদন্ত শুরু করে র‌্যাব ও পুলিশের পৃথক টিম।

পরে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াঘাট থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও মাসুদ রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, ওই ঘটনার সন্দেহভাজন প্রধান আসামী আসাদুল হককে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে আটক করে পুলিশ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026