রেকর্ড ট্রান্সফারে আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
আর্জেন্টিনার ফুটবলে নতুন ইতিহাস গড়লেন থিয়াগো আলমাদা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড ২ কোটি ২০ লাখ ডলার ট্রান্সফার ফিতে এই আর্জেন্টাইন তারকাকে দলে নিয়েছে রিভার প্লেট।
আর্জেন্টাইন প্রভাবশালী সংবাদমাধ্যম ওলে-র মতে, দেশটির ফুটবল ইতিহাসে এটিই এখন সবচেয়ে বড় ট্রান্সফার।
গত মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ৪০ ম্যাচ খেললেও নিয়মিত একাদশে জায়গা হয়নি আলমাদার। সব মিলিয়ে করেছেন ৪ গোল ও ২ অ্যাসিস্ট। এবার শৈশবের দেশ আর্জেন্টিনার ফুটবলে ফিরছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।
রিভার প্লেটের সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে তার। তবে আগামী ১৮ মাসের মধ্যে ৪ কোটি ইউরো বাই-ব্যাক ক্লজে আলমাদাকে আবারও ফিরিয়ে নিতে পারবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এমআই/টিএ