© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে ১৬ বাংলাদেশীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

শেয়ার করুন:
সৌদি আরবে ১৬ বাংলাদেশীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ১০ আগস্ট, ২০২৬
সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোকবার্তা পোস্ট করা হয়।

এতে বলা হয়, ‘সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন