নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
ছবি: সংগৃহীত
১০:১২ এএম | ১১ আগস্ট, ২০২৬
দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামেন জেলেরা।
মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশা জেলেদের।
মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায়, প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় ২৫ এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়। স্বাভাবিকভাবে ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বর্ধিত করায় হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দাঁড়ায় ৩ মাস ১৫ দিনে। এ সময় বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলো।
কেএন/এসএন