© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ১১ আগস্ট, ২০২৬
রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্যরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)। তাদের মধ্যে আসলাম ও আশিকুল সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, মহাখালীতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০-৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটকের সময় মিছিলকারীদের কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের আলামত জব্দসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এসএন 

মন্তব্য করুন