© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি সারাদেশে ছড়িয়ে দিতে চাই: প্রতিমন্ত্রী পুতুল

শেয়ার করুন:
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি সারাদেশে ছড়িয়ে দিতে চাই: প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১২ আগস্ট, ২০২৬
পুতুল বলেন, আমি রাজনীতি করি, মন্ত্রী বা এমপি হই, আমার বাবা তা চেয়েছিলেন কি না তা আমি জানি না। তবে বাবার মৃত্যুর পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করাকে আমি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি।

তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই আগামী দিনে লালপুর-বাগাতিপাড়াসহ পুরো নাটোরের মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে যেভাবে নিজেদের সন্তান হিসেবে সম্মান ও স্নেহ দিয়েছেন, আগামীতেও একইভাবে পাশে থাকবেন- এটাই আমার প্রত্যাশা।

শোকসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন