© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

শেয়ার করুন:
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ১২ আগস্ট, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। 

বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

এ উপলক্ষে দলীয়ভাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন কোকো।

তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

কেএন/এসএন

মন্তব্য করুন