© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানে খুলে দেওয়া হলো তিন্দু-নাফাকুমসহ ৪ পর্যটন স্পট

শেয়ার করুন:
বান্দরবানে খুলে দেওয়া হলো তিন্দু-নাফাকুমসহ ৪ পর্যটন স্পট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ পিএম | ১২ আগস্ট, ২০২৬
বান্দরবানের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক ও স্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। এর ফলে দীর্ঘদিন পর বান্দরবানের দুর্গম পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলার নির্ধারিত কয়েকটি সড়ক ও স্থান সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে—থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার তিন্দু পর্যন্ত এবং তিন্দুমুখ থেকে নাফাকুম পর্যন্ত সড়ক ও পর্যটন এলাকা। এ ছাড়া রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত এবং রিজুক ঝর্ণা এলাকাও।

তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন। 

গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সড়ক ও স্থানসমূহে নিরাপত্তা-সংক্রান্ত সব ধরনের বিধি-নিষেধ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এসএন 

মন্তব্য করুন