© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ১২ আগস্ট, ২০২৬
বাংলাদেশ ও জাপানের মধ্যে সপ্তম পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) বুধবার (১২ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি।

বৈঠকে জাপানের মন্ত্রী প্রধানমন্ত্রী তাকাইচির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

সভায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত, গঠনমূলক ও ভবিষ্যতমুখী আলোচনা হয়।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর উঠে আসে। এর মধ্যে ছিল উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সবুজ জ্বালানি, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ), বিগ-বি উদ্যোগ এবং প্রতিরক্ষা সহযোগিতা।

এ ছাড়া দুই দেশ জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা নিয়েও মতবিনিময় করে।

টিএ/

মন্তব্য করুন