© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

শেয়ার করুন:
ভারতফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ এএম | ১৩ আগস্ট, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিআইআইডির সি-শিফট অংশ নেয়।

অভিযানের সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

সিআইআইডি জানায়, দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

সংস্থাটি আরও জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন