© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে সুখবর দিল বিসিবি

শেয়ার করুন:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে সুখবর দিল বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ১৩ আগস্ট, ২০২৬
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সংস্কারকাজও শুরু হয়েছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী।

আরাফাত রহমান কোকোর ক্রিকেটে অবদান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার স্টেডিয়াম নিয়ে আসিফ বলেন, ‘ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমরা সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছি এবং কিছু কাজ শুরুও হয়েছে। আমরা আশা করি এক বছরে হয়তো সম্ভব হবে না, দেড় থেকে দুই বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারব বলে আশা রাখি।’

এদিকে, ভারত সফরে বিসিবির একটি প্রতিনিধি দলের এক্সিলেন্স সেন্টার পরিদর্শনের বিষয়েও কথা বলেছেন আসিফ রব্বানি, ‘আমাদের এই বোর্ডের একটা স্বপ্ন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টের একটা স্বপ্ন যে এক্সিলেন্স সেন্টারটা ডেভেলপ করা। বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে সত্যিকার অর্থে সেভাবে আমরা ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারিনি আমাদের ক্রিকেটারদের জন্য। আমরা এই বোর্ড বিশ্বাস করি যে ফ্যাসিলিটি এবং অবকাঠামো তৈরি করাকে আমরা বিশেষ গুরুত্ব দেব। এটা আমাদের প্রায়োরিটি।’

ভারত সফরের অভিজ্ঞতা বাংলাদেশের নিজস্ব এক্সিলেন্স সেন্টারের পরিকল্পনাতেও কাজে লাগবে বলে জানান তিনি, ‘সেখান থেকে আমাদের তো পরিকল্পনা আগে থেকেই ছিল, স্বাভাবিকভাবে এই ট্যুরের মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি বা অনেক কিছু জানতে পেরেছি, যা আমাদের কনস্ট্রাকশনে যখন আমরা যাব তখন হেল্প করবে। এটাকে আমরা নতুনভাবে আরও কিছু এখানে সংযোজন বা সংশোধন করতে চাই কি না।’

আসিফের ভাষায়, ‘এটা তো এখন ঠিক কোয়ান্টিফাই করা যাচ্ছে না। তবে বাংলাদেশ-ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পারসপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ। সব দিক থেকেই এখানে ফিন্যান্সিয়াল বলেন বা অন্য যেকোনো অ্যাসপেক্ট বলেন, সব দিক থেকেই এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। সেক্ষেত্রে যদি সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই। তবে ইনশাআল্লাহ আমরা অন্যভাবে এটাকে কাভার করা যায় কি না আগামীতে সেটা চেষ্টা করব।’

আরআই/টিএ

মন্তব্য করুন