© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ দলীয় জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আজ সকাল ১১টায়

শেয়ার করুন:
১১ দলীয় জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আজ সকাল ১১টায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৩ আগস্ট, ২০২৬
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন। পরে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেবেন।

১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

আজ সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে। এদিকে বিএনপি থেকে জানানো হয়েছে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করার পর মনোনয়নপত্র দাখিল করা হবে।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

আরআই/টিএ

মন্তব্য করুন