আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল ইসলাম আর নেই
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে জানাজা নামাজ শেষে বিমান বাহিনীর গোরস্তানে তাকে দাফন করা হবে।
বিমানবাহিনী থেকে অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএ/টিএ