© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় রণক্ষেত্র, আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় রণক্ষেত্র, আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দিকে শহরের সাড়ে ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সমাবেশ শেষে বিকেল সাড়ে ৬টার দিকে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজার গাড়ি ওই এলাকায় পৌঁছায়।

এ সময় স্থানীয় জামায়াত সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এনএস রোড ও আশপাশের এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’

তবে হামলার ঘটনায় বিস্তারিত কোনো তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি। হামলার সময়, স্থান এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন বলেন, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও হতে পারে—এমন একটি আশঙ্কার খবর পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন