© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউএনওর ওপর হামলা: দুই গৃহপরিচারিকা আটক, আলামত জব্দ

শেয়ার করুন:
ইউএনওর ওপর হামলা: দুই গৃহপরিচারিকা আটক, আলামত জব্দ
district-correspondent
০৩:৪২ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জোবাইদা বেগম (৩৮) ও আরসোলা (৩২)।

রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম।

ওসি বলেন, আটক দুইজনকে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এর আগে গত শনিবারও গৃহকর্মী জোবাইদা বেগমকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছিল।

এদিকে পুলিশ সূত্র জানায়, পুলিশের সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ইউএনওর উপর হামলার ঘটনার সময় অপরাধীদের ব্যবহৃত লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায়। পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অনতি হলে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন