© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপি নেতা তানভীরের জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
এনসিপি নেতা তানভীরের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আদালত তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় আমরা পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।

তিনি আরো অভিযোগ করেন, ফেসবুক যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এই মামলা, সংশ্লিষ্ট আইডি ও ব্যবহৃত মোবাইল ফোনটি ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জব্দ করেছে। যার ফরেনসিক তদন্তের মাধ্যমেই সব তথ্য বেরিয়ে আসা সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।

তানভীরের দলীয় পদ ও অব্যাহতি প্রসঙ্গে তিনি জানান, সালাউদ্দিন তানভীরকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল।

গ্রেপ্তারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তাতে দলীয় নেতারা সন্তুষ্ট। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব গ্রহণ করা সম্ভব হয়নি। লিখিত জবাব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সুযোগ নেই।

এর আগে, ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গত ৫ আগস্ট ভোরে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরবর্তীতে গত ১০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন