© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐতিহাসিক জয়ের পর হাসানকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

শেয়ার করুন:
ঐতিহাসিক জয়ের পর হাসানকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ দল। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে তারা। এমন সাফল্যের পর বিশ্ব ক্রিকেট মহল থেকে প্রশংসায় ভাসছে তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও আছেন এই তালিকায়।

বাংলাদেশের প্রশংসা করে তিনি বললেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়। এই জয় প্রমাণ করল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।’



ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। হাসান মাহমুদও বল হাতে দুর্দান্ত ছিলেন। এই তিন জন অসাধারণ নৈপুণ্য দেখালেও পুরো দলের অবদান আছে মনে করেন আকরাম।

তবে তানজিদ ও হাসানের নাম উল্লেখ করেছেন তিনি, ‘ওপেনার তানজিদের দারুণ সেঞ্চুরিসহ সবাই নিজেদের সেরাটা দিয়ে অবদান রেখেছে। তবে হাসান মাহমুদের বোলিংয়ে আমি ভীষণ মুগ্ধ—দারুণ লেন্থে বল করেছে, বাড়তি কিছু না করে একদম নিখুঁত টেস্ট লেন্থ ও মানসম্পন্ন বোলিং।’

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচেই ৯টি উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী বোলার হিসেবে সেরা বোলিং ফিগারের তালিকায় এখন তিনি মরিস টেট ও ওয়াসিম আকরামের ঠিক পরেই অবস্থান করছেন।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসানের নেওয়া ৬ উইকেটের কল্যাণে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। জবাবে তানজিদ হাসানের সেঞ্চুরি (১০১) বাংলাদেশকে বড় লিড এনে দেয়। পরবর্তীতে মিরাজের ৫ উইকেট এবং হাসানের ধারালো বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দিয়ে সহজেই ৫৭ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আরআই/টিএ

মন্তব্য করুন