© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক

শেয়ার করুন:
ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক
own-reporter
০৯:২২ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের দুই গাড়িচালক হাফিজ ও ইয়াসিনকে আটক করেছে পুলিশ। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলায় তাদের আটক করা হয়।

সোমবার রাতে আটক করার পর পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে একই মামলায় ইউএনও ওয়াহিদার গৃহকর্মী জবেদা ও আসোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও তাদের মধ্যে জবেদাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এছাড়া গৃহকর্মী আসোলাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে রোববার রিমান্ডে নেয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থা (ডিবি)। সোমবার সারাদিন জেলা পুলিশ সুপার কার্যালয়ে ডিবি হেফাজতে তিন আসামি ছাড়াও আরো ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হামলার ঘটনাটির নেপথ্যে চুরির উদ্দেশ্য বলে দাবি করা হলেও তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফর রোববার বলেন, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত বিষয়টি উদঘাটন করার জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন