© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় যেতে হলে নির্বাচনের জন্য অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
ক্ষমতায় যেতে হলে নির্বাচনের জন্য অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০২:১৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২০

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি ক্ষমতার জন্য চোরাগলি বেঁছে নেয়, তবে তারা ভুল করবে। তারা বোকার স্বর্গে বসবাস করছে। চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন মাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। এখানে ভিন্ন উপায়ের কোনো সুযোগ নেই। আন্দোলন করে সরকার হটানোর পরিস্থিতি দেশে তৈরি হয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন