© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, সুস্থ সোয়া দুই লাখের বেশি

শেয়ার করুন:
দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, সুস্থ সোয়া দুই লাখের বেশি

ফাইল ছবি

own-reporter
০৪:১১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৫২ জনে। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।

আরও পড়ুন

দেশে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন