© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'নারী নিয়ে নোংরা কথা ছড়ানো লোকদের শাস্তির ব্যবস্থা আমি করবই’

শেয়ার করুন:
'নারী নিয়ে নোংরা কথা ছড়ানো লোকদের শাস্তির ব্যবস্থা আমি করবই’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
নারীকে নিয়ে ‘নোংরা কথা’ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘মেঘনা আলম অন্য রাজনীতিবিদ/সেলিব্রিটিদের মতো সহনশীল নন, এটা হয়তো কতিপয় অমানুষ এখনো বোঝেনি। ১০০ জন হোক বা ১ হাজার, নারী নিয়ে নোংরা কথা ছড়ানো লোকদের শাস্তির ব্যবস্থা আমি করবই।’

এমআই/এসএন

মন্তব্য করুন