© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বাবাজি, আমার যৌবন নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে কঙ্গনা

শেয়ার করুন:
‘বাবাজি, আমার যৌবন নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে কঙ্গনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ২০ আগস্ট, ২০২৬
ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে নিয়ে যোগগুরু ও ব্যবসায়ী রামদেবের মন্তব্যের জেরে নতুন করে উত্তপ্ত হয়েছে বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যম। কঙ্গনার বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তাঁর অতীত ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তোলেন রামদেব। পাল্টা জবাবে কঙ্গনা বলেন, তাঁর যৌবন ও ব্যক্তিগত জীবন নিয়ে ‘দিবাস্বপ্ন’ না দেখতে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার একটি মন্তব্যের সমালোচনা করেন রামদেব। তিনি বলেন, দেশের যুবসমাজকে নর্দমার সঙ্গে তুলনা করে যারা মন্তব্য করেন, তারা নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় দেন। একই সঙ্গে কঙ্গনার শৈশব, যৌবন ও অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রামদেবের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ করে অভিনেত্রী লেখেন, ‘বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।’



এরপর রামদেবের সমালোচনার জবাবে কঙ্গনা আরও বলেন, গুজব বা গালগল্পের ভিত্তিতে কারও চরিত্র নিয়ে ধারণা করা সম্ভব। তবে প্রতারণা কিংবা মিথ্যা কর্মকাণ্ডের জন্য তাঁকে কখনো সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি।

কঙ্গনা লেখেন, ‘আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো। কারণ এখানে কোনো প্রতারণার বিষয় নেই।’

কঙ্গনা ও রামদেবের এই পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে ভারতীয় বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

কঙ্গনাকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া এমারজেন্সি সিনেমায় দেখা গেছে। ছবিটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন তিনি।

এসএন 

মন্তব্য করুন