© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পরও মা-বাবার মাঝে বিজয়ের ঘুম, আক্ষেপ রাশমিকার!

শেয়ার করুন:
বিয়ের পরও মা-বাবার মাঝে বিজয়ের ঘুম, আক্ষেপ রাশমিকার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বিয়ের ছয় মাস পেরিয়ে গেলেও শৈশবের সেই অভ্যাস যেন এখনও ছাড়তে পারেননি ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা। স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানার ভালোবাসার সংসারে থেকেও সুযোগ পেলেই ফিরে যান মা-বাবার স্নেহের ছায়ায়।

ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম-ভালোবাসা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তারা।

স্বপ্নের মতো সেই বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যের ছোট-বড় মুহূর্ত নিয়ে কৌতূহলী অনুরাগীরা।

এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে বিজয়ের শেয়ার করা একটি ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, মা-বাবার মাঝখানে শিশুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন অভিনেতা। চোখেমুখে প্রশান্তি, যেন ফিরে গেছেন নিজের ছোটবেলার দিনগুলোতে।

আর সেই মায়ামাখা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন স্ত্রী রাশমিকা।

ছবিটি দেখে ভক্তদের অনেকেই মজা করে প্রশ্ন তুলেছেন- ‘সুন্দরী স্ত্রীকে রেখে মা-বাবার মাঝখানে ঘুম কেন?’ কেউ কেউ আবার রাশমিকার প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, বিয়ের পরও বিজয়ের কাছে মা-বাবার ভালোবাসার জায়গাটা যে কতটা গভীর, এই ছবিই তার প্রমাণ। তবে পুরো বিষয়টিই আসলে ভালোবাসা আর পারিবারিক মায়ায় মোড়া এক মিষ্টি মুহূর্ত।

ছবিটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে বিজয় লেখেন, বৃষ্টির কারণে শুটিং বাতিল হওয়ায় শৈশবের মতো নিজের প্রিয় জায়গায় দুপুরে একটু ঘুমানোর সুযোগ পেয়েছেন। সেই ছোট্ট ঘুমেই যেন তার হাজার শতাংশ ক্লান্তি দূর হয়ে গেছে।



স্বামীর এমন পোস্টে ভালোবাসা নিয়ে হাজির হয়েছেন রাশমিকাও। তবে ভালোবাসার সঙ্গে ছিল মিষ্টি এক আক্ষেপ! মন্তব্যের ঘরে নায়িকা রসিকতা করে জানতে চেয়েছেন, ছবি তোলার জন্যই কি শুধু তাকে কৃতিত্ব দেওয়া হলো? বাড়ি ফিরে তার সেই ‘আকুতিভরা চাহনি’ দেখার সময় কি বিজয়ের ছিল না?

এখানেই অবশ্য থামেননি রাশমিকা। মজার ছলে জানতে চেয়েছেন, গত কয়েক বছরে তার তোলা বিজয়ের বাকি সব ছবির কৃতিত্বও কি এবার তাকে দেওয়া হবে?

শেষে নিজের ছবি তোলার দক্ষতা নিয়েও মিষ্টি আত্মপ্রশংসা করেছেন নায়িকা। ভালোবাসার মানুষদের নাকি জানানো উচিত- তার ফটোগ্রাফির দক্ষতা কতটা দুর্দান্ত!

স্বামী-স্ত্রীর এই ছোট্ট খুনসুটিতেই যেন ধরা পড়েছে তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক- ভালোবাসা যেখানে শুধু বড় বড় মুহূর্তে নয়, বরং অভিমান, দুষ্টুমি, মায়া আর একে অপরকে নিয়ে করা ছোট্ট অভিযোগেও লুকিয়ে থাকে। 

এসএন 

মন্তব্য করুন