© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু

শেয়ার করুন:
দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু

ফাইল ছবি

own-reporter
০৩:৩৯ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।

আরও পড়ুন

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, সুস্থ সোয়া দুই লাখের বেশি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন