© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন ড. মুজিবুর রহমান

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন ড. মুজিবুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ -এর সদস্য পদে গ্রেড-২ পদ মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। 

আজ ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

ড. এম মুজিবুর রহমানকে চুক্তিতে গ্রেড -২ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য পদে ড. মুজিবুর রহমান দায়িত্ব পালন করবেন।

ড. এম মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, Technical and Vocational Education and Training (TVET), quality assurance এবং institutional governance ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, vocational education leader, policy expert এবং institutional development professional।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)-এর রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক । তিনি সাস্ট এলামনাই এসোসিয়েশন এর কো-কনভেনর। তাঁর অসাধারণ একাডেমিক সাফল্যের মধ্যে রয়েছে BSc Honours-এ First Class, MSc in Organic Chemistry-তে First Class First এবং University of Bristol থেকে PhD সম্পন্ন করেছেন । এছাড়াও তিনি University of Nottingham এবং University of Bath-এ Postdoctoral Research সম্পন্ন করেছেন।

যুক্তরাজ্যের London-এ City & Guilds এবং NCFE-approved centres পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তাঁর vocational education এবং skills development বিষয়ে বাস্তব ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠান UK Ofqual-regulated awarding organisations-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত vocational qualifications প্রদান করে।

ড. এম মুজিবুর রহমানের বড় ছেলে সাইমুর মুজিব রহমান বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে সফলভাবে BA Honours ডিগ্রি সম্পন্ন করেছেন।

সাইমুর ইতোমধ্যে লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক investment banking ও financial services প্রতিষ্ঠান Jefferies Financial Group Inc.-এ তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছেন।

বিশেষভাবে উল্লেখ্য, গত বছর সাইমুরের বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান, উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

ড. মুজিবুর রহমানের ছোট ছেলে রাফি মুজিব রহমান A-Level-এ সফলতার পাশাপাশি তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক investment banking ও financial services প্রতিষ্ঠান Goldman Sachs-এ Applied Finance বিষয়ে undergraduate শিক্ষালাভের জন্য একটি prestigious apprenticeship-এর সুযোগ পেয়েছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন