© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ফলানো ওল কচু দিয়ে ভিন্ন স্বাদের রান্নায় জয়া

শেয়ার করুন:
নিজের ফলানো ওল কচু দিয়ে ভিন্ন স্বাদের রান্নায় জয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ২৪ আগস্ট, ২০২৬

শহুরে কোলাহল আর ব্যস্ত শুটিং ফ্লোর থেকে দূরে, প্রকৃতির একদম কাছে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রমাণ করলেন তারকাখ্যাতির বাইরেও তাঁর মনটা পড়ে থাকে বাংলার শেকড় আর সবুজে ঘেরা প্রাঙ্গণে। নিজের হাতের লাগানো ওল কচু আর চারপাশের জঙ্গল থেকে কুড়িয়ে আনা টাটকা সবজি দিয়ে ফিউশন রান্নার আয়োজন এই ছবির পেছনের গল্পে রয়েছে এক অন্যরকম মুগ্ধতা।

নিজের ফেসবুক স্ট্যাটাসে জয়া লিখেছেন, "বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম… ভাবছি কলার মোচা দিয়ে একটা ‘ক্রিস্পি সালাদ’ বানাবো একটু ফিউশন মতো হবে।"



অভিনেত্রীর এই কথায় স্পষ্ট যে, আধুনিকতার ভিড়েও তিনি কতটা মাটির কাছাকাছি। চারপাশের প্রাকৃতিক জঙ্গল থেকে শাক-সবজি সংগ্রহ করা কিংবা নিজের হাতে ওল কচু ফলানোর এই অভিজ্ঞতা আধুনিক যান্ত্রিক জীবনে এক দারুণ প্রশান্তির বার্তা দেয়। শুধু তাই নয়, চিরায়ত বাংলার উপাদান ‘কলার মোচা’ দিয়ে ফিউশন স্টাইলে ‘ক্রিস্পি সালাদ’ বানানোর ভাবনাটি ফুড লাভারদের মধ্যেও দারুণ কৌতূহল তৈরি করেছে।

খাদ্য রসিকরা বলছেন, কলার মোচায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এর সঙ্গে ওল কচুর মতো দেশীয় উপাদান যুক্ত করে যখন ক্রিস্পি ফিউশন সালাদ তৈরি করা হবে, তা যেমন স্বাস্থ্যসম্মত হবে, তেমনি স্বাদেও আসবে এক ভিন্ন মাত্রা।

জয়া আহসানের এই জীবনমুখী ও সৃষ্টিশীল ভাবনা প্রমাণ করে, রান্না কেবল একটি দৈনন্দিন কাজ নয়, এটিও হতে পারে এক ধরণের শিল্প।

এমআই/টিএ

মন্তব্য করুন