© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে প্রীতম হাসান

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে প্রীতম হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
দেশের সংগীতে এ সময়ের সবচেয়ে বড় তারকা প্রীতম হাসান। দেশ-বিদেশে তার জনপ্রিয়তা অসামান্য। তবে গান এবং কনসার্ট দুটোই করেন বেছে বেছে। ফলে সরাসরি প্রীতমকে শোনার সুযোগ কমই হয় ভক্তদের।

এর মধ্যে গত ছয়-সাত মাসেও দেশের মঞ্চে পাওয়া যায়নি প্রীতমকে। ঘুরেছেন আমেরিকা ও অস্ট্রেলিয়ায়। দুই দেশে লম্বা দুটি মিউজিক্যাল ট্যুর দিয়েছেন শিল্পী।

এবার দেশের মঞ্চে ফিরছেন প্রীতম। শনিবার (২৯ আগস্ট) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস।



মূলত বর্ষার আবহকে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরো থাকবেন ডিজে শিমার ও শিবু।

এতে গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গ থাকবে। আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।

প্রসঙ্গত, প্রীতমের সর্বশেষ গান প্রকাশিত হয়েছে এপ্রিলে। ‘সেকেন্ড নায়ক’ শিরোনামের গানটিতে মালাইকা চৌধুরী ও মীর রাব্বির সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। নির্মাণে নুহাশ হুমায়ূন।

এসএন 

মন্তব্য করুন