সমুদ্রপাড়ে লাল ফ্রকে সাদিয়ার স্নিগ্ধ লুক, মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
ভ্রমণের পোশাকে আরাম আর স্টাইলে ভারসাম্য রাখা বেশ কঠিন। তবে অভিনেত্রী সাদিয়া আয়মানের সাম্প্রতিক ভ্যাকেশন লুক যেন সেই হিসাবটিই সহজ করে দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার সাম্প্রতিক ছবিগুলোয় একদিকে যেমন ফুটে উঠেছে সমুদ্রভ্রমণের আনন্দ, অন্যদিকে নজর কেড়েছে তার ছুটির দিনের ফ্যাশন।
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফি ফি আইল্যান্ডসের মায়া বে-তে সময় কাটাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। পুরো দৃশ্যপটেই তৈরি করেছে আলাদা এক ফ্যাশন স্টেটমেন্ট।

ছুটির এই লুকের জন্য সাদিয়া বেছে নিয়েছেন উজ্জ্বল লাল রঙের একটি মিডি ফ্রক। পোশাকটির নকশায় রয়েছে ফ্লাটার হাতায় হালকা কুঁচি দেওয়া, স্কয়ার কাট নেকলাইন এবং সামনের দিকে সাদা বোতামের ডিটেইলিং করা।

ফ্রকের ওপর ছড়িয়ে থাকা ছোট সাদা হার্ট মোটিফ মেরুনের তীব্রতা কমিয়ে দিয়েছে, আবার তৈরি করেছে মিষ্টি ও ফেমিনিন একটি মুড। সমুদ্রের নীল-সবুজের বিপরীতে লালের মতো উজ্জ্বল রং এমনিতেই আলাদা করে চোখে পড়ে। সাদিয়ার লুকেও সেটিই হয়েছে।

কোনো ভারী লেয়ারিং বা অতিরিক্ত স্টাইলিং ছাড়াই পোশাকটিই হয়ে উঠেছে পুরো সাজের কেন্দ্রবিন্দু। খোলা চুলের এক পাশে গুঁজে নিয়েছেন সাদা ফুল। সমুদ্রের বাতাসে উড়তে থাকা চুল তার সাজে যোগ করেছে স্বতঃস্ফূর্ততার ছোঁয়া। গলায় রয়েছে ফ্লোরাল বিডসের নেকপিস, সঙ্গে কানে গোল্ডেন হুপ। পোশাকের সঙ্গে মানানসই এই গয়নাগুলো সাজকে করেছে আরও প্রাণবন্ত।

অ্যাকসেসরিজগুলো কোনোভাবেই প্রতিযোগিতা করেনি, বরং পুরো লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।সাদিয়ার মেকআপেও ছিল স্বাভাবিকতার ছোঁয়া। অতিরিক্ত কনট্যুরিং বা ভারী আই মেকআপের বদলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে সামনে রেখেছেন তিনি।ভ্যাকেশনের জন্য এমন ন্যাচারাল মেকআপই এখন বেশ জনপ্রিয়তা যেখানে পোশাক ও পরিবেশের সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়।

ছবির সঙ্গে সাদিয়ার লেখা-‘লাল ফ্রক, সোনালি রোদ আর সমুদ্রপাড়ের একটুখানি জাদু’। তর ছবিগুলোর আবহও যেন ঠিক এমনই। সোনালি রোদ, নীল সমুদ্র আর মুখের প্রাণবন্ত হাসি মিলিয়ে প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে ছুটির দিনের আনন্দ।
তবে সাদিয়ার থাইল্যান্ড ভ্রমণের গল্প শুধু সমুদ্রের নীলেই সীমাবদ্ধ নয়। একই লাল ফ্রকে থাইল্যান্ডের ব্যস্ত শহরের গলিতেও দেখা গেছে তাকে। সেখানে অবশ্য বদলে গেছে তাঁর সাজের ধরন।

খোলা চুলের পরিবর্তে মেসি বান, চোখে রাউন্ড শেপের কমলা ফ্রেমের সানগ্লাস আর কাঁধে কালো রঙের ক্ল্যাসিক চেইন ব্যাগে তৈরি হয়েছে ক্যাজুয়াল ও স্টাইলিশ লুক। পায়ে পরেছেন আরামদায়ক কালো ডাবল-স্ট্র্যাপ ফ্ল্যাট স্যান্ডেল।
সাদিয়ার এই লুক থেকে একটি বিষয় স্পষ্ট-ভ্যাকেশন ফ্যাশন মানেই একগাদা পোশাক বা ভারী সাজ নয়। শহরের রাস্তায় রঙিন সানগ্লাসের সামান্য কিছু পরিবর্তনেই একই পোশাক পেতে পারে সম্পূর্ণ আলাদা চরিত্র।
সাদিয়া আয়মানের এই ভ্যাকেশন লুকে রয়েছে সমুদ্রের নীল, সোনালি রোদ, লাল ফ্রকের উজ্জ্বলতা আর ভ্রমণের স্বতঃস্ফূর্ত আনন্দ। তার সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল-জাঁকজমকের বদলে সহজ, আরামদায়ক ও প্রাণবন্ত স্টাইলকে গুরুত্ব দেওয়া।
এসএ/টিএ