© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

শেয়ার করুন:
চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ২৬ আগস্ট, ২০২৬
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যাত্রাকালে বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিমানবন্দর আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।

কেএন/এসএন

মন্তব্য করুন