© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল

শেয়ার করুন:
দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার জন্য দেশের একটি অংশকে বিভক্ত করে স্বাধীন রাষ্ট্র গঠন করার চক্রান্ত শুরু হয়েছে। তবে সেই চক্রান্ত দেশের ১৯ কোটি মানুষ সফল হতে দিবে না বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। 

বুধবার বেলা ১১টায় জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশের প্রতিরক্ষাব্যবস্থা জোড়দার করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মোস্তফা আমীর ফয়সাল বলেন, দেশের স্বার্থে জাকের পার্টি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আমীর ফয়সল বলেন, "যে প্রতিবেশী দেশ বাংলাদেশের ভূখণ্ডকে দখল করে তাদের অংশ বানানোর ষড়যন্ত্র করছে তাদেরকে জাকের পার্টি নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রুখে দেবে। জাকের পার্টি নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে।"

"তিনি বর্তমান সরকারকে আহ্বান জানান, আগামী ২ বছরের মধ্যে দেশের বিমান শক্তি, সেনা শক্তি, নৌ শক্তি বৃদ্ধি করে দেশের স্বাধীনতা রক্ষায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 

মোস্তফা আমীর ফয়সল বলেন, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রীর দল নয়,‌ জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। বর্তমান রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়ে। 

একমাত্র জাকের পার্টির মতো আদর্শ কেন্দ্রীয় দলের পক্ষেই সম্ভব বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব।

এ সময় সমাবেশে জাকের পার্টির মহাসচিব শামিম হায়দার বক্তব্য রাখেন। মহাসচিব বলেন, বাংলাদেশের শান্তিকামী মানুষের জন্য জাকের পার্টি কাজ করে চলেছে। তাই আগামী দিনে জাকের পার্টির সকল সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপশি সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান। সমাবেশে পার্টির অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা লাখো ভক্ত জাকেরানেরা উপস্থিত ছিলেন।

এর আগে ফরিদপুরের সদরপুর ২২রশি বিশ্ব জাকের মঞ্জিল মিল মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-পায়ড়া উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

১৯৮৯ সালের ১২ই রবিউল আউয়াল শেষ রজনীতে জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, উপমহাদেশে প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত মাওলানা খাজা ফরিদপুরী (রহমতুল্লাহি আলাইহি) সাহেব জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। 

ঈদ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে ২৫ আগস্ট মঙ্গলবার মাগরিব থেকে ফরজ, সুন্নত, নফল নামাজ আদায় ও দফায় দফায় মিলাদ শরীফ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

২৬ আগস্ট আজ সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ শরীফ পাঠের পর কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিতি ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন