© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে আসছে ‘মহানগর ৩’

শেয়ার করুন:
অবশেষে আসছে ‘মহানগর ৩’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
তিন বছর ধরে ‘মহানগর’ প্রেমীদের মুখে একটাই প্রশ্ন— কবে ফিরবে ওসি হারুন? অবশেষে সেই অপেক্ষায় সুখবর দিলেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনেই জানিয়ে দিলেন, ফের শুরু হচ্ছে আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ৩’-এর কাজ।

বুধবার (২৬ আগস্ট) নির্মাতা আশফাক নিপুণের জন্মদিন উপলক্ষে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘মহানগর ৩’-এর স্ক্রিপ্টের কাজ এগিয়ে নিচ্ছেন।



ভিডিওতে নিপুণ বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কীসের স্ক্রিপ্ট, তা নিয়েও অবশ্য রহস্য রাখেননি নিপুণ। ভিডিওতে নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’-এর জনপ্রিয় ইন্ট্রো মিউজিক। আর এতেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যায়— আসছে ‘মহানগর ৩’। তবে নতুন সিজনের শুটিং কবে শুরু হবে বা মুক্তির তারিখ কবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।

২০২১ সালে মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ‘মহানগর’। দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও জনপ্রিয়তা পায় সিরিজটি। দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় কিস্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এরপর দীর্ঘ অপেক্ষা ও বাজেটসংক্রান্ত জটিলতায় ‘মহানগর ৩’ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এবার বার্তায় সেই অপেক্ষায় মিলল নতুন আশার আলো।

সিরিজের জনপ্রিয় চরিত্র ওসি হারুন হিসেবে মোশাররফ করিমের ফেরার কথা রয়েছে। পাশাপাশি তৃতীয় সিজনে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন