কক্সবাজারে নৌযানডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে নৌযানডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে কক্সবাজার পশ্চিম কুতুবদিয়া পাড়া কুতুব বাজার পয়েন্টে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।
স্থানীয় দিদারুল আলম রুবেল বলেন, মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা দিয়ে সাগরে প্রবেশের পর বড় ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা নিউজিল্যান্ডের পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল কিশোর আলবার্ট। দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয় উদ্ধারকারীরা সাগরের বিভিন্ন এলাকায় তার সন্ধানে অভিযান চালায়।
সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআই/এসএন