বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার কড়া সমালোচনা ডি মারিয়ার
ছবি: সংগৃহীত
০২:০৭ এএম | ২৭ আগস্ট, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারির জন্য আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
টুর্নামেন্ট জুড়ে ‘বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি’ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শনের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা।
সব মিলিয়ে এএফএ–কে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা দিতে হবে (যার মধ্যে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী প্রচারাভিযান) এবং আর্জেন্টিনা জাতীয় দলকে তাদের পরবর্তী দুটি হোম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে।
আর্জেন্টাইন ফুটবলারদের দেওয়া সবমিলিয়ে ১৮ দিনের নিষেধাজ্ঞা ‘অতিরঞ্জিত’ বলে মনে করছেন সাবেক তারকা মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। ফিফার কঠোর নিষেধাজ্ঞার প্রধান শিকার পারেদেস এবং মোলিনার পক্ষ সমর্থন করেছেন তিনি।

২০২২ বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার মতে, এমনটা (শাস্তি প্রদান) হতেই পারে, কারণ শেষ পর্যন্ত তারা শারিরীক সংঘাতে জড়িয়ে পড়েছিল, কিন্তু পুরো বিষয়টিকে বেশ অতিরঞ্জিত করা হচ্ছে।
আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের অধিনায়কত্ব করছেন ডি মারিয়া। তালেরেসের সঙ্গে তার দলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি জোড়া গোল করেছেন।
ম্যাচ শেষে মিক্সড জোনে এল ফিদেও বলেন, আমি সবসময় তার (পারেদেসের) সঙ্গে কথা বলি। এটা (শাস্তির মাত্রা) একটা অতিরঞ্জন। যার পরিমাণ নিশ্চিতভাবেই আরও অনেক কম হবে, শুধু তার জন্যই নয়, নাহুয়েলের জন্যও।
একেএস/টিএ