© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারিসে অসুস্থ প্রীতি জিনতা, প্রতিবেশীর এক বাটি কড়ি চাওয়ালে হাসি ফিরল মুখে

শেয়ার করুন:
প্যারিসে অসুস্থ প্রীতি জিনতা, প্রতিবেশীর এক বাটি কড়ি চাওয়ালে হাসি ফিরল মুখে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০০ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
প্যারিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। জ্বরে ভুগছিলেন তিনি।

শরীরও ভালো লাগছিল না। এমন সময় বন্ধুর প্রতিবেশীর কাছ থেকে পছন্দের খাবার কড়ি-চাওয়াল পেয়ে মন ভালো হয়ে যায় অভিনেত্রীর। সম্প্রতি হিন্দু্স্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রীতি।

খাবারভর্তি টিফিন বক্স খুলে দেখার একটি ভিডিওও শেয়ার করেছেন তিনি। প্রীতি জানান, তার অসুস্থতার কথা বন্ধুর মাধ্যমে জানতে পারেন প্রতিবেশী ইন্দরজিৎ। এরপর তিনি প্রীতির জন্য তার প্রিয় খাবার কড়ি-চাওয়াল পাঠিয়ে দেন। এই ছোট্ট ভালোবাসার ঘটনায় আপ্লুত প্রীতি। তিনি বলেন, এই আন্তরিকতা শুধু তার দিনটিই ভালো করে দেয়নি, বরং ঘটনাটি দীর্ঘদিন তার মনে থাকবে।

প্রীতি ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঞ্জাবি আতিথেয়তার জন্যই তারা এতটা আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে প্যারিসে থাকা ভারতীয় খাবারপ্রেমীদের একটি স্থানীয় খাবারের উদ্যোগের খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরতে শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন প্রীতি। শুটিংয়ের প্রথম দিনই কঠিন একটি দৃশ্য করতে হয়েছিল তাকে। সে সময় সহশিল্পী সানি দেওল তাকে সাহস জুগিয়েছিলেন।

উল্লেখ্য বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন প্রীতি। ২০০৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ সময় তাকে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি।

তবে এবার নতুন সিনেমা নিয়ে ফেরার পাশাপাশি প্যারিসে অসুস্থ অবস্থায় প্রতিবেশীর কাছ থেকে পাওয়া এক প্লেট পছন্দের খাবারের গল্পও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

এসএ/টিএ


মন্তব্য করুন