© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

শেয়ার করুন:
মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
মানববন্ধন কর্মসূচিতে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে একটি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার পর ওই স্লোগান দেন মিন্টু শেখ। পরে তার দেওয়া স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

জেলা বিএনপির সূত্রে জানা যায়, দলীয় দায়িত্বশীল পদে থেকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার বিষয়টি দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে তাকে শোকজ করা হয়েছে।

জেলা বিএনপির দেওয়া নোটিশে বলা হয়, ওই নেতা একটি মানববন্ধনে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্কের সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, বিএনপি'র দায়িত্বশীল দলীয় পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ বিষয়ে তার লিখিত বক্তব্য জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আগামী তিন (৩) দিনের মধ্যে প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমআর/টিএ  

মন্তব্য করুন