তেলাপোকার মৃ'ত্যু'তে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী!
ছবি: সংগৃহীত
১১:০১ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
জাপানের সরকারি বাসভবনে একটি তেলাপোকা মে'রে ফেলায় দুঃখ ও একাকিত্বের অনুভূতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরকারি বাসভবনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। বাসভবনটি ভূতুড়ে হিসেবে পরিচিত হলেও এখন পর্যন্ত কোনো ভূত দেখেননি বলে জানান তাকাইচি। তবে সেখানে একটি তেলাপোকা দেখেছিলেন।
তাকাইচি জানান, তেলাপোকাটি দেখে তিনি একবার চিৎকার করেছিলেন। তবে নিজে সেটিকে মারতে পারেননি। তার মনে হয়েছিল, প্রাণীটিরও হয়তো পুনর্জন্মের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। পরে সহযোগীদের বিষয়টি জানালে কর্মীরা কীটনাশক ব্যবহার করে তেলাপোকাটি মেরে ফেলেন।
তেলাপোকাটি মারা যাওয়ার পর স্বস্তি পেলেও একই সঙ্গে কিছুটা দুঃখ ও একাকিত্ব অনুভব করছেন বলে জানান জাপানের প্রধানমন্ত্রী।
আরআই/টিএ