© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু

শেয়ার করুন:
পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখলের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুরে প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বক্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, ‘আজাদি’ স্লোগান ও অপারেশন সিঁদুর নিয়ে সমালোচনা করেন তিনি।

শুভেন্দু অভিযোগ করেন, যাদবপুরে ‘হুমকি সংস্কৃতি’ চলছে এবং রাষ্ট্রবাদী পরিবারের শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়া হয়। ‘আজাদি’ স্লোগানের সমালোচনা করে তিনি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, হামলায় নিহতদের জন্য যাদবপুরে কোনো প্রতিবাদ হয়নি। বরং অপারেশন সিঁদুরের বিরুদ্ধে মিছিল ও যুদ্ধবিরোধী স্লোগান দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, ‘হয় এরা থাকবে, নয় আমরা থাকব।’ পরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বলেন, ‘আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব।’

আরআই/টিএ

মন্তব্য করুন