© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেপ্তার

শেয়ার করুন:
ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
নড়াইলের কালিয়া উপজেলায় ২০ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার খালাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আমির মুন্সীকে (৩৫) উপজেলার রাজাপুর গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণী রাজাপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে বড় বোন প্রতিদিন তেরখাদা এলাকায় সেলাইয়ের কাজ করতে যান। এ ছাড়া বোনের একমাত্র সন্তান দিনের বেলায় স্কুলে থাকায় বড় একটা সময় ওই তরুণী বাড়িতে একাই থাকতেন। এ সুযোগে তরুণীর খালাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত ২১ আগস্ট সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আমির মুন্সী আবারও ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তের চাচি ঘটনাটি দেখে ফেলেন এবং ভুক্তভোগীর বড় বোনকে বিষয়টি জানান। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিষয়টি অবগত হন।

ভুক্তভোগীর বড় বোন বলেন, আমার বোন কথা বলতে পারে না বলে এতদিন এই পাশবিক নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। একজন বোন হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন